শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে গ্রাফিক নভেল বিতরণ শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল-১ মুজিব বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি।
 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক খালেদ হাসান।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমান। সঞ্চালনা করেন যু্ক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই গ্রাফিক নভেলটির প্রকাশক। কার্টুন একেছেন আহসান হাবীব।