জিয়া-তামিম ছাড়াও অনেকেই আছে, শিগগিরই জানতে পারবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান-শোলাকিয়ার প্রধান পৃষ্ঠপোষক জিয়া-তামিম ছাড়া আরো অনেকে আছে, শিগগিরই তা জানতে পারবেন। এদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
 
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইএস খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কোথায়ও এই নামে কোনো সংগঠন পাইনি। যারা আগুন, সন্ত্রাস করেছিল, তারাই পেছনে একটি কালো পর্দা লাগিয়ে আইএস লিখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গুলশান হামলার পর যখন আমরা এর উত্স খুঁজে বের করার চেষ্টা করলাম, তখন দেখলাম এরা একই। সেই একই জায়গা থেকে নিয়ন্ত্রিত, একই স্থান থেকে এদের টাকার জোগান দেয়া হয়। এরাই আগুন, সন্ত্রাসী, এরাই জেএমবি, হুজি, হিযবুত তাহ্‌রীর। এরাই জামাত-শিবির।’