রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
শাহ আলম শ্যামপুর মসজিদ এলাকা থাকতেন। তিনি মৃত সাহেব আলীর ছেলে।
নিহত ব্যক্তির প্রতিবেশী ছাব্বির জানান, শ্যামপুর বাজারে সিএনজি পাম্প সংলগ্ন রাস্তার ঢালে গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন আলম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে