ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, 'গুলশান হামলার ঘটনায় আরো একজনের নাম এসেছে। তিনি ওই হামলার মাস্টারমাইন্ডদের একজন। তার নাম মারজান। তার ছবিও পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত।' শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার সময় মারজান কল্যাণপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে হামলার ছবি আপলোড, বিভিন্ন জায়গায় তথ্য দেয়ার কাজ করেছিলেন। তিনি দেশের ভেতরই আছেন। তাকে গ্রেফতারে গোয়েন্দারা কাজ করছে। তার ছবি বিভিন্ন গণমাধ্যমেও দেয়া হবে।
তিনি বলেন, তামিম চৌধুরী এবং সৈয়দ জিয়াউল হক দেশের ভেতর আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সহসাই তামিম ও জিয়াকে গ্রেফতার করা হবে বলে আশা করছি।
ইত্তেফাক/কেকে