সিসি ক্যামেরার আওতায় মেহেরপুর শহর

শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার হামিদুল আলম। 
 
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ভেন্ডার, এ্যারিষ্টো কম্পিউটারের মেহেরপুর শাখা প্রধান ওয়ালিদ হাসান লিটন প্রমুখ। 
 
সাড়ে ১০ লাখ টাকা ব্যায়ে শহরের বিভিন্ন স্থানে ৯৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 
 
পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতা, সন্ত্রাস ও ছিনতাই রোধে এসব সিসি ক্যামেরা কাজে আসবে।