ব্রাজিলে সন্ত্রাসী সন্দেহে আটক ২

 
ব্রাজিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রিওতে অলিম্পিক গেমস চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।
 
বৃহস্পতিবার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানায়, পূর্ববর্তী অভিযোগের প্রেক্ষিতে আরো পাঁচজনকে আটক করা হয়েছে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে অবশ্য ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়।
 
অপারেশন হাশটাগের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এর অংশ হিসেবে গত মাসেও ১২ জনকে আটক করা হয়।
 
ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সাও পাওলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
নিউজ সাইট জি ওয়ান জানায়, গত মাসে আটক সন্দেহভাজনদের সঙ্গে যোগসাজশের অভিযোগে দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 
 
তাদেরকে ইসলামিক স্টেট বা আইএস’র সমর্থক হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত মাসে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে জিহাদিদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। -কেকে
 
 
ইত্তেফাক/কেকে