সেনবাগে উপজেলা জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মনির আহম্মেদ (৪৫) নামে জামায়াতের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মনির নাশকতা, সহিংসতা ও গাড়িতে অগ্নিসংযোগসহ পাঁচটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
 
ইত্তেফাক/এএসএমইউ