শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‍বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নুর আলী মল্লিকের ছেলে।
 
স্বজনেরা জানায়, বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে আহত হন রফিকুল। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।