খুলনার আদালতের সামনে অপহৃত ইউপি সদস্য আবুল কাসেম কালাকে তিনদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, বুধবার দুপুরে একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পথে একটি মাইক্রোবাসে কালো কাপড় পরিয়ে তাকে অপহরণ করা হয়।
পরিবারের অভিযোগ, এ ঘটনায় খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগপত্রটি সাধারণ ডায়েরি (জিডি) হিসাবে গ্রহণ করেছে।
এদিকে ইউপি সদস্য আবুল কাসেম কালাকে উদ্ধারের দাবিতে শুক্রবার রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের কয়েক শ নারী-পুরুষ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন পরবর্তী সংবাদ সম্মেলনে অবিলম্বে আবুল কাসেম কালামকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
ইত্তেফাক/এএসএমইউ