উত্তর প্রদেশে বিজেপি নেতার গাড়িতে গুলি

উত্তর প্রদেশের এক প্রভাবশালী বিজেপি নেতার গাড়ি ল্য করে প্রায় একশ রাউন্ড গুলি করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ওই বিজেপি নেতা বৃজলাল তেওটিয়াসহ ছয়জন আহত হয়েছে।
 
বৃজলাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের অত্যন্ত ঘনিষ্ঠজন বলে জানা গেছে। তাকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিল বৃজপালের গাড়িবহর। গাজিয়াবাদের কাছে পৌছামাত্র অজ্ঞাত দুই বন্দুকধারী তার গাড়ি ল্য করে একে-৪৭ থেকে প্রায় একশো রাউন্ড গুলি চালায়। এতে তার এসইউভি গাড়ির উইন্ডস্ক্রিন চুরমার হয়ে যায়।
এসময় গুলি লাগে তার শরীরে।
 
গুরুতর অবস্থায় তাকে নয়ডার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর। আহত বাকি পাঁচজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আইজি সুরজিপ পান্ডে বলেন, হামলাকারীদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।