পিরোজপুর সদর উপজেলায় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলেন, কুমারখালী এলাকার মো. আলমের ছেলে শামিম (২৭) ও একই এলাকার হাওলাদারের ছেলে আব্দুল আলিম (৩০)।
জানা গেছে, শনিবার সকাল নয়টার দিকে উপজেলার কুমারখালীর টিটিআই সংলগ্ন এলাকায় নাসির উদ্দিন হাওলাদারের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে স্থানীয় রাজমিস্ত্রি শামিম ও আলিম বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদেরকে উদ্ধারে গিয়ে আরো দুইজন আহত হয়েছেন। বিষক্রিয়ায় আহতদের উদ্ধার করে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ