উলিপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলার মাদরাসা শিক্ষকরা শহরের বড় মসজিদ মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
 
শনিবার সকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন উলিপুর শাখার আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা জমিয়ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জেলা জমিয়তের সহ-সভাপতি উপাধাক্ষ্য মাওলান মোবাশের রাশেদিন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেফাকাত হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ হেশ শাফী ও দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/এএসএমইউ