সাটুরিয়ায় সাপের কামড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মকুল দাস (৩৫) উপজেলার চরসাটুরিয়া গ্রামের মৃত রমেশ দাসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
 
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মকুলকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ কামড় দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ