কুমিল্লায় ফেনসিডিলসহ গ্রেফতার ৩

কুমিল্লায় ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর শাহজাহানপুর গ্রামের রফিক মিয়া (২৬), ফেনীর সোনাগাজী উপজেলার ফতেহপুর গ্রামের সাইফুল ইসলাম (২২) ও আমানগন্ডা (শালুকিয়া) গ্রামের রমজান আলী (৩৪)।
 
শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার ও আমানগন্ডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর এ ব্যাপারে বাদী হয়ে পুলিশ মামলা করে।
 
থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ