ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার ধুনট পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবু বক্কার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কার পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামের হযরত আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের রাস্তায় ছাগলের জন্য কলা গাছের পাতা কাটছিলেন আবু বক্কার। এ সময় কলা গাছের ওপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
 
 
ইত্তেফাক/ইউবি