দিনাজপুরে পানিতে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরে পুর্নভবা নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুর দেড়টার দিকে সদরের কাঞ্চন সেতুর দক্ষিণ পাড়ে নদীতে গোসল করতে নেমে এরা ডুবে যায়। তারা হলেন- শহরের বালুয়াডাঙ্গা এলাকার হাসানুল হক চৌধুরীর ছেলে দিনাজপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান পলাশ, পাহাড়পুর এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবিদ বিন তুর্জ এবং দিনাজপুর সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাসুদ আব্দুল্লাহ।  
 
বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বেলা দেড়টার দিকে বিরল পাড় দিয়ে এই তিনজন নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। দিনাজপুরে ফায়ার সার্ভিস দলের ডুবুরি দল না থাকায় স্থানীয় একদল যুবক প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ৪টায় তিনজনের লাশ উদ্ধার করে।
 
 
ইত্তেফাক/ইউবি