নাইজেরিয়ায় নতুন করে দুই জন পোলিও রোগীর সন্ধান পাওয়া গেছে। এই ঘটনাকে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এতে জাতিসংঘও হতাশা ব্যক্ত করেছে।
শুক্রবার জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক নাইজেরিয়ায় পোলিও রোগীর সন্ধান পাওয়ার খবর জানান। তিনি জানান, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে একটি দুর্গম এলাকায় দুই জনের সন্ধান পাওয়া যায় যারা পোলিও আক্রান্ত। প্রদেশটির কিছু এলাকায় সম্প্রতি সরকারি কর্মীরা পৌঁছতে পারলেও এর অনেক এলাকায় এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
নতুন করে পোলিও আক্রান্তের ঘটনা না ঘটলে এক বছর পর নাইজেরিয়াকে পোলিওমুক্ত দেশ ঘোষণা করা হতো। এর ফলে রোগটি নির্মূলে পেছন থেকে কাজ শুরু করতে হবে। তবে এই কাজে বিশেষ বেগ পেতে হবে না বলে কর্মকর্তাদের আশা। সূত্র: আইএএনএস
ইত্তেফাক/এমএএস