চট্টগ্রামে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁওয়ে আসবাবপত্র কারখানার আগুনে দগ্ধ তাহেরা বেগম বাহা  (৫) নামে  এক শিশু মারা গেছে।
 
শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাহা মারা যায়। বাহার শরীরের ৫৯ শতাংশ পুড়ে গিয়েছিল।
 
চট্টগ্রাম মেডিকেল বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মৃণাল কান্তি দাশ বলেন, শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বাহা মারা যায়। শিশুটির মা রাশেদা বেগমও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন বরিশাল কলোনির কাশেম মার্কেট এলাকার ছয়তলা ভবনের নিচতলায় একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগলে ৭ জন দগ্ধ হন।
 
ইত্তেফাক/ইউবি