চট্টগ্রামের লোহাগাড়ায় ১৬ হাজার জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ঠাকুর দিঘী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব কলাউজানের মৃত আশরাফ আলীর পুত্র নাজিম উদ্দিন (৩০) এবং একই এলাকার আকবর ফকিরের পুত্র সিরাজুল ইসলাম (২৭)।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি