শনিবার বিকালে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ওয়াপদা মাঠে ‘ফেসবুক ফ্রেন্ডস প্রীতি ফুটবল” খেলার মধ্যদিয়ে দেশে চলমান জঙ্গি, সন্ত্রাসবাদের পাশাপাশি মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ব্যাতিক্রমি প্রতিবাদ জানালো এলাকার তরুণ সমাজ।
মাই ওয়ান’র সৌজন্যে ও এলাকার ফেসবুক সংগঠন আমরা আমরাইতো আয়োজিত উক্ত প্রীতি ফুটবল খেলায় পৌরসভার মেয়র হাজী এনামুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গনী সান্টু। প্রতিকী প্রীতি ফুটবলে লালফর্সা ও শ্যাম ফর্সা ফুটবল দল অংশ নেয়।
খেলায় লাল ফর্সা দল ২-০ গোলের ব্যাবধানে শ্যাম ফর্সা দলকে পরাজিত করে বিজয়ী হয়। অত্র এলাকা ছাড়াও আশপাশ এলাকার উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ব্যাতিক্রমি খেলাটি উভভোগ করেন।