হোঁচটের পড়ও স্বর্ণ পদক জয়ী ফারাহ

 
১০ হাজার মিটার দৌড়ে আবারো স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে হোঁচট খেয়েছিলেন ব্রিটেনের দৌড়বিদ মোহামেদ ফারাহ। দৌড়ানো শুরুর পর ১৬তম ল্যাপে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে উঠে দৌড়ে সোনা জয় করে নিয়েছেন ফারাহ।
 
তিনটি সোনা জেতা একমাত্র ব্রিটিশ দৌড়বিদ ফারাহ। লন্ডনে গত অলিম্পিকে ৫ হাজার আর ১০ হাজার মিটার দৌড়ে সোনা জয় করেছিলেন তিনি। এবারের এই স্বর্ণ পদক জয়ের পর তার সামনে চতুর্থ স্বর্ণ পদক জয়ের রেকর্ড হাতছানি দিচ্ছে। রিওতে ৫ হাজার মিটার জিতলে সোমালিয়ায় জন্ম নেওয়া ৩৩ বছর বয়সী ফারাহর বিরল 'ডাবল ডাবল' হয়ে যাবে। এই কৃতিত্ব আছে কেবল ফিনল্যান্ডের দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি লাস্সে ভিরেনের। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ডাবল জেতার পর ১৯৭৬ সালে মন্ট্রিয়ালে দুটোরই শিরোপা ধরে রেখে অনন্য এই কীর্তি গড়েছিলেন তিনি।
 
১৬ ল্যাপ বাকি থাকতে পড়ে গিয়ে দমে যাননি ফারাহ। সবার আগে দৌড় শেষ করেন ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড সময় নিয়ে। দৌড় শেষ করতে করতেই দেন তার বিখ্যাত 'মোবট' পোজ।
 
রুপা জেতা কেনিয়ার পল টানুই ফারাহর সঙ্গে তাল মেলাতে পারেননি শেষ ল্যাপে। ইথিওপিয়ার তামিরাত তোলা জেতেন ব্রোঞ্জ।
 
দৌড় শেষে পড়ে যাওয়ার প্রসঙ্গে ফারাহ বলেন, 'আমি আবেগাক্রান্ত হয়ে পেড়ছিলাম। কারণ আপনি এত পরিশ্রম করার পর এক মুহূর্তে সেটা চলে গেল।… কিন্তু আমার এটা পার করতে হতো এবং আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম।'