বঙ্গবন্ধুকে হত্যা করেছে পাকিস্তানি প্রেতাত্মারা: তারানা হালিম

 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে বাঙালিরা হত্যা করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে পাকিস্তানি প্রেতাত্মারা।
 
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
 
তারানা হালিম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মেরেছে পাকিস্তানি প্রেতাত্মারা। কারণ আপনারা জানেন ১৯৭০ সালের নির্বাচনে সকলেই কিন্তু বঙ্গবন্ধুর দলকে ভোট দেয়নি। সেই প্রেতাত্মারাই জাতীর জনক বঙ্গবন্ধুসহ সপরিবারকে হত্যা করেছিল।
 
তিনি বলেন, আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। ১৫ আগস্ট আমরা আমাদের জাতীর জনককে হারিয়েছি। এই মাসেই জাতীয় চার নেতাকে হারিয়েছি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় হারিয়েছি আইভি রহমানের মতো নেত্রীকে।
 
দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে ও তোফায়েল মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্মানীত উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ফুটবলার মো. খোরশেদ আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম প্রমুখ।
 
ইত্তেফাক/এএসএস