আফগানিস্তানে বিমান হামলায় ১১ তালেবান নিহত

আফগানিস্তানে পৃথক বিমান হামলায় কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে।
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ঘোর প্রদেশের পশ্চিমাঞ্চলের পাসাব্যান্ড জেলায় শনিবার জঙ্গি অবস্থানের ওপর আফগান বাহিনী বিমান হামলা চালায়। এতে পাঁচ তালেবান জঙ্গি নিহত এবং বেশ কয়েকটি অস্ত্রসহ পাঁচটি মোটরসাইকেল ধ্বংস হয়।
 
এদিকে একই দিন লাগমান প্রদেশের পূর্বাঞ্চলের আলিনগর জেলার দারা-ই-নুরলাম এলাকায় ছয় তালেবান যোদ্ধা নিহত হয় বলে সেনাবাহিনীর সেলাব ২০১ কোরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
 
তবে তালেবান এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।  সূত্র: এএফপি
ইত্তেফাক/এমএএস