কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে মা-ছেলের লাশ উদ্ধার

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে নাছিমা আক্তার নামে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করা হয়।
 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার ব্লক-ডি-এর ১ নম্বর প্লটের মীম প্যাক্স এগ্রো কমপ্লেক্স নামের একটি ভবন সংলগ্ন সেপটিক ট্যাংক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 
 
 
ইত্তেফাক/ইউবি