চট্টগ্রামে বাসের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রামের কোতোয়ালিতে বাসের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয়ের নারী নিহত হয়েছেন। রবিবার নগরীর টাইগারপাস এলাকায় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, টাইগারপাস এলাকায় ১০ নম্বর সিটি সার্ভিসের একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই নারী।  স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।