মাগুরায় ট্রাকচাপায় প্রাইভেটকার চালক নিহত

মাগুরার শালিখা উপজেলার শতখালী নামক স্থানে রবিবার বিকালে ট্রাকচাপায়  অনোয়ার হোসেন (৪২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে।
 
অনোয়ার চুয়াডাঙ্গা জেলার পাতিলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
 
শালিখা থানার এসআই লিটন হোসেন জানান, শালিখার শতখালী পিয়াল ব্রিকসের কাছে মাগুরা থেকে যশোরমুখী একটি প্রাভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংর্ঘষ ঘটলে প্রাইভেটকারটি ট্রাকের তলে ঢুকে যায় । এতে ঘটনাস্থলেই চালক আনোয়ার নিহত হন।