যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা : নিহত ৩ দম্পতি

 
যুক্তরাষ্ট্রের আলবামায় হওয়া বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ৬ জন ছিলেন ৩ দম্পতি। এ ঘটনায় তাদের ১১ জন শিশু এতিম হয়ে গেছেন বলে জানিয়েছে দ্য ইগল নিউজপেপার। জানা যায়, বাচ্চাদের না নিয়ে বিমানটিতে উঠেছিল তারা। ফলে বাচ্চারা বেঁচে থাকলেও দুর্ঘটনায় তাদের মা-বাবা মারা যায়।
 
রবিবার ১১টা ১০ মিনিটে বিমানটি থেকে জরুরি অবতরণের আবেদন জানানো হয়। কিন্তু বিমানটি প্রথমবার অবতরণে ব্যর্থ হওয়ার পর আবারো অবতরণের আগেই বিমানবন্দরের পার্শ্ববর্তী গাছপালার মধ্যে আছড়ে পড়ে। এর কিছু সময় পরই বিমানটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই মারা যায় ৬ জন। বিমানটি দুর্ঘটনায় পরার পরপর সেখানে সাহায্য জন্য গিয়েও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
 
দ্য অক্সফোর্ড ইগল জানায়, মারা যাওয়া এই তিন দম্পতির সন্তানদের মধ্যে ৩ জন আছে যাদের বয়স ১০,৭ ও ৫ বছর। তাদের সর্ব কনিষ্ঠ সন্তান গত সপ্তাহ থেকে স্কুলে যাওয়া শুরু করেছে। বিমানে থাকা এক দম্পতির ৫ সন্তান ছিল। বিবিসি।