ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

ঝিনাইদহে বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নাশকাতর মামলায় ছয় জামায়াত ও শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,  গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।