নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩১ দোকান ছাই

নোয়াখালী সদর উপজেলার চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ৩১টি দোকান পুড়ে গেছে।
 
রবিবার রাত তিনটার দিকে চৌমুহনী বানিজ্যকেন্দ্র ডিবি রোডের পূর্বপাশের একটি মিষ্টির দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের রেস্তোরাঁ, ইলেকট্রনিকস ও কনফেকশনারিসহ ৩১টি দোকানে ছড়িয়ে পড়ে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ