ব্যাথা সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

পেটের ব্যাথা সইতে না পেরে সাভারে মুন্নি নামে (১৩) এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার পানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
 
মুন্নির বাবা সামছুল জানান, কয়েকদিন ধরে তার মেয়ে পেট ব্যাথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। সকালে ব্যাথা সইতে না পেরে ঘরের আঁড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
 
প্রতিবেশীরা বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 
 
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
 
 
ইত্তেফাক/এমআই