বোল্টের সঙ্গে প্রতিযোগিতায় রিও অলিম্পিকের ফেসবুক পেজ!

রিও অলিম্পিকে রেকর্ড তৃতীয়বারের মতো ১০০ মিটার স্প্রিন্টের সোনা জেতা বোল্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেন নেমেছিল রিও অলিম্পিকের অফিসিয়াল ফেসবুক পেজ। প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বোল্টের ছবি পোস্ট করা হয় পেজ থেকে।
 
রিও ডে জেনিরোর স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে বহুল আকাঙ্ক্ষিত ১০০ মি. স্প্রিন্ট শুরু হয়। বেইজিং, লন্ডনের পর রিওতে অলিম্পিকের সবচেয়ে দ্রুততম মানবের খেতাব জিতে নেন মাত্র ৯.৮১ সেকেন্ডের মধ্যে। এবং একই সঙ্গে ছবি পোস্ট করা হয় রিও অলিম্পিকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেখানে বলা হয়, উসাইন বোল্ট জ্যামাইকার হয়ে টানা তৃতীয় বারের মতো ১০০ মি. স্প্রিন্টের সোনা জিতেছেন!! রোমাঞ্চকর!!!
 
প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছবি পোস্ট করায় অনেকে বিস্ময় প্রকাশ করেন। খাদিগা এ রামাদান বলেন, কখন লিখলেন এই পোস্ট!! দৌড়তো মাত্র শেষ হলো! সেই কমেন্টের থ্রেডে রিও অলিম্পিকের পক্ষ থেকে করা একটি কমেন্টে বলা হয়, বোল্টকে নিয়ে যখন পোস্ট, দ্রুত না হয়ে উপায় আছে! 
 
ইত্তেফাক/এসএসএ