ইস্তাম্বুলে আদালতে পুলিশের অভিযান

তুরস্কের ইস্তাম্বুলের আদালতের তিনটি কমপ্লেক্সে পুলিশী অভিযান চালানো হয়েছে। এই অভিযানের আগে সরকারের ১৭৩ জন কৌঁসুলি ও অন্যান্য আদালত কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
 
অভিযানের সময় কিছু অফিস ভবনে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও কিছু লোককে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সন্দেহ, এরা সবাই তুরস্কের সম্প্রতি ব্যর্থ অভ্যুত্থানের রূপকার সন্দেহে অভিযুক্ত যুক্তরাষ্ট্র-প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী। গুলেন বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এসেছেন।
 
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের ঠিক এক মাসের মধ্যে অন্তত ২৩ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করা হয়েছে। ৮০ হাজার কর্মচারীকে ছাঁটাই অথবা বা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পশ্চিমা সরকারগুলো অভিযোগ করছে যে তুরস্কে এখন শুদ্ধি অভিযান চলছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ