ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

থাইল্যন্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
 
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমরা সন্ত্রাসবাদ রুখে দাঁড়াবো। এসময় তিনি বঙ্গবন্ধুসহ পুরো পরিবারের হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।
 
এসময় দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। এছাড়া বঙ্গবন্ধুর উপর নির্মি্ত ‘লাইফ এন্ড ওয়ার্ক অফ বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রটি দেখানো হয়।
 
অনুষ্ঠানে প্রবাসী বাঙালিসহ দেশটির অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।