২২ আগস্ট আসছে সেলফি কেন্দ্রিক 'জিওনি এস৬এস'

'জিওনি এস৬এস' নামের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে চীনা স্মার্টফোন নিমার্তা জিওনি। জিওনি এস৬ প্রো এর মতো দেখতে সেলফি কেন্দ্রিক নতুন ফোনটি চলতি মাসের ২২ তারিখ উন্মোচন করা হতে পারে।
 
ফাঁস হওয়া তথ্যমতে, ফোনটিতে থাকবে ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ মিডিয়াটেক এমটি৬৭৫৩ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৬.০, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনার স্টোরেজ। এতে থাকবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে মেমরি স্পেস বাড়ানোর সুবিধাও।
 
ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩,১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ পোর্ট সমর্থন সুবিধা থাকবে।
 
ফোনটির দামের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।