ঝিনাইগাতীতে কূপে আটকে পড়া হাতি শাবকটি উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কূপে আটকে পড়া হাতি শাবকটি উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার রাতে উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে বন্যহাতি শাবকটি কূপে পড়ে আটকে যায়।
 
মঙ্গলবার সকালে বন-বিভাগ ও দমকল বাহিনীর কর্মীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে হাতিটি উদ্ধার করে।
 
জানা গেছে, রাতে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে চলে আসে। এ সময় ওই বন্যহাতি শাবকটি কূপে পড়ে যায়। মঙ্গলবার সকালে বন-বিভাগ ও দমকল বাহিনীর কর্মীরা হাতিটিকে কূপ থেকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। অবশেষে বেলা সাড়ে ১১টার দিকে হাতিটি এটিকে উদ্ধার করা হয়।
 
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা কবীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই