গাজীপুরে বাসচাপায় আহত শ্রমিকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সুয়েটার কারখানার শ্রমিক মনির হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। মনির দিনাজপুরের বিরল থানার নারাবাড়ি বাজার এলাকার মো. রমজান আলীর ছেলে। মনির গাজীপুরে ভাড়া বাসায় অবস্থান করে স্থানীয় প্রোমেকার সুয়েটার কারখানায় চাকরি করতেন।
 
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
 
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আরিফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
 
ইত্তেফাক/এএসএমইউ