যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ -কে ঘিরে ইউএস অ্যাম্বেসির ধারাবাহিক ফেসবুক চ্যাট 'রোড টু দ্য হোয়াইট হাউজ' এর চতুর্থ পর্ব হবে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ কে ঘিরে ধারাবাহিক ফেসবুক চ্যাট পরিচালনা করছে বাংলাদেশে অবস্থিত ইউএস অ্যাম্বেসি।
নির্বাচনকে ঘিরে, বিশেষ করে 'নির্বাচন প্রচারাভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম' কে নিয়ে আবর্ত হবে এবারের চ্যাটিং কার্যক্রম। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে তা করা যাবে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে। এবারের চ্যাটিংয়ে বক্তা হিসেবে উপস্থিত থাকছেন ক্রিস ট্যালবট।
ক্রিস ট্যালবট ওয়াশিংটনে গুগলের নির্বাচন এবং বিষয়ভিত্তিক পরামর্শ নিয়ে কাজ করে। সেখানে অনলাইন পরিকল্পনার পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠী, প্রার্থী ও ফেডারেল ও রাজ্যের রাজনৈতিক ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে পরামর্শ প্রদান করেন তিনি। ২০০৮ সালে প্রেসিডেনশিয়াল নির্বাচন নিয়ে খুব গুরুত্বপূর্ণ ও কার্যকর কাজ করেছেন ট্যালবট।
উল্লেখ্য, ইউএস অ্যাম্বেসির ধারাবাহিক ফেসবুক চ্যাটে 'রোড টু দ্যা হোয়াইট হাউজ' ২০১৬ সালে ১০মে থেকে শুরু হয়েছে যা চলবে প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত। প্রতি মাসে একজন করে বিশেষজ্ঞ চ্যাটিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে।