দেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন বাহরাইনের অ্যাথলেট জেবেত রুথ। মেয়েদের ৩০০০ মিটার স্টেপলচেইজে কাউকে পাত্তা না দিয়ে সেরা হয়েছেন তিনি। ৮ মিনিট ৫৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ১৯ বছরের এ তরুণী।
গত বছর বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা কেনিয়ার হাইভিন কিয়েঙ্গ ৯ মিনিট ৭ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আর ৯ মিনিট ৭ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে এমা কোবার্ন ব্রোঞ্জ জিতলেন। যদিও যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অ্যাথলেট হিসেবে স্টেপলচেইজে পদক পেলেন তিনি।
তবে অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়া হয়নি জেবেতের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৮ মিনিট ৫৮.৮১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন রাশিয়ার গুলনারা গালকিনা।