জয়পুরহাটে আদিবাসীর গলাকাটা লাশ উদ্ধার

 
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় মহল্লাল পাহান (৬৫) নামে এক আদিবাসী বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার শিয়ালাপাড়া গ্রামের মরিচ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মহল্লাল পাহান শিয়ালাপাড়া নুরনগর-২ গ্রামের বাসিন্দা।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সোমবার (১৫ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মহল্লাল। অনেক খোঁজাখুঁজির পর বিকালে ওই গ্রামের পাশে একটি মরিচ ক্ষেতে মহল্লাল পাহানের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।  দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ মহল্লাল পাহানের মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
 
এ ব্যাপারে মহল্লাল পাহানের ছেলে বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। জমি-জমা নিয়ে প্রতিবেশী এক প্রভাবশালীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধের কারণে এই খুনের ঘটনা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরএ