দিবাবাকে হারিয়ে ১৫০০ মিটারে স্বর্ণ জয় কিপিয়েগনের

 
বিশ্ব রেকর্ডধারী ইথিওপিয়ার গেনজেবে দিবাবাকে পেছনে ফেলে মেয়েদের এক হাজার ৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন।
 
স্বর্ণপদক জিততে চার মিনিট ৮.৯২ সেকেন্ড সময় নিয়েছেন  কিপিয়েগন। প্রথম দিকে বাকি প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকলেও শেষ ২০০মিটারে এসে পারেননি দিবাবা।
 
একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দিবাবার পেছনে থাকা যুক্তরাষ্ট্রের জেনি সিম্পসন।
 
ইত্তেফাক/এএসএস