জামিন পেলেন মেয়র মান্নান

 
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িকভাবে বরখাস্ত মেয়র এম এ মান্নানকে একটি দুর্নীতি মামলায় তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। 
 
চলতি বছরের জুন মাসে সিটি করপোরেশনের আয়-ব্যয় সংক্রান্ত দুর্নীতি অভিযোগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করে দুদক। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। 
 
তার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেয়। 
 
 
ইত্তেফাক/কেকে