রাজবাড়ীর পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমান হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ আলী ভিম (৪৭) কসবামাঝাইল গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে তার নিজ বাড়ি থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড কাতুর্জসহ মোহাম্মদ আলী ভিমকে গ্রেফতার করা হয়। তিনি ওসি মিজান হত্যা মামলার ২নং আসামি। এ ছাড়াও তিনি চরমপন্থী দলের সদস্য।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৩১ জানুয়ারি পাট্টা ইউপির জাগিরকয়া গ্রামে পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমানকে হত্যা করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ