পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের শ্যূটিং শেষ হতে যাচ্ছে।চলচ্চিত্রটিতে বিশেষ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত নায়ক সম্রাট। তার শ্যূটিংয়ের মধ্য দিয়ে সমাপ্তির পথে যাচ্ছে ‘রাত্রীর যাত্রী’।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, শ্যূটিংয়ের সামান্য অংশ বাকি আছে আর। আগামী ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট উত্তরা, দিয়াবাড়ী, গাজীপুর, তেজগাওয়ের কয়েকটি লোকেশনে টানা শ্যূটিং করে রাত্রীর যাত্রীর শ্যূটিংয়ের কাজ শেষ করবো। দর্শকের চাহিদার দিক উল্লেখ করে তিনি বলেন, ছবিটিতে গুণী এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করেছি। যা দর্শকের ভালো লাগবে।
রাত্রীর যাত্রী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- চিত্রনায়িকা মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিন এবং নায়ক সম্রাটসহ আরও অনেকে।
ইত্তেফাক/ এএন