শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ৪ হাতির মৃত্যু

শ্রীলংকার উত্তরাঞ্চলে বুধবার একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি পূর্ণবয়স্ক হাতি ও তিনটি বাচ্চা মারা গেছে। কলম্বো থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে চেদ্দিকুলামে এই দুর্ঘটনা ঘটে। -খবর এএফপির।
 
জঙ্গলের মধ্যে নতুন স্থাপিত একটি রেলপথ দিয়ে ট্রেনটি যাচ্ছিল। এসময় হাতির একটি পাল রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘একটি হাতির বাচ্চাকে ট্রেনটি রেললাইন দিয়ে ৩০০ মিটার ঠেলে নিয়ে যায়।’ এই ঘটনায় ট্রেনের কোন যাত্রী আহত হয়নি।
 
২০১১ সালে ওই একই রেল লাইনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিনটি হাতির বাচ্চা মারা গিয়েছিল। চলতি বছরের মে মাসে বজ্রপাতে চারটি হাতি মারা যায় শ্রীলঙ্কায়।
 
ইত্তেফাক/এমএএস