শপথ নিলেন ঘাটাইলের ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭ ইউনিয়নের  চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান সামু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর সভার নবনির্বাচিত  মেয়র শহিদুজ্জামান খানসহ (ভিপি শহীদ) প্রমুখ।
 
এর আগে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে ঘাটাইল উপজেলার নবনির্বাচিত ৭ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আনোয়ার হোসেন।
 
 
ইত্তেফাক/ইউবি