বগুড়ার শেরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে নানা অভিযোগ ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌরশহর, খামারকান্দি, গাড়ীদহ, মির্জাপুর ও কুসুম্বী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম, শিপন সেখ, আফসার আলী, আব্দুল মজিদ, আব্দুল বারিক সরকার, আবু সালেহ মাহমুদ, রতন সেখ, রুবেল আহমেদ, সোনা মিয়া, আব্দুল জব্বার, চাঁন মিয়া, কফিল উদ্দিন, মাজেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ আলী।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি, সেবন ও জুয়া খেলার অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
ইত্তেফাক/ এএন