পদ্মা সেতুর কাঠামোবাহী আরেক জাহাজ মাওয়ায়

পদ্মা সেতুর অবকাঠামোবাহী আরেকটি ছোট জাহাজ মাওয়া পৌঁছেছে।
 
বুধবার সকালে মালামাল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন। এর আগে মঙ্গলবার জাহাজটি মাওয়ায় নোঙ্গর করে। এই নিয়ে এ পর্যন্ত পদ্মা সেতুর মালামাল নিয়ে তিনটি জাহাজ মাওয়া পৌঁছেছে। আরও দুটি মাওয়ার পথে রয়েছে।
 
এ ছাড়া চীন থেকে গত ২ আগস্ট ছেড়ে আসা সেতুর অবকাঠামোর দ্বিতীয় চালানটিও এখন কুতুবদিয়া চ্যানেলের কাছকাছি রয়েছে বলে জানান তিনি।
 
তোফাজ্জল হোসেন বলেন, মালামাল খালাস করে বিশেষ ওয়ার্কসপে রাখা হচ্ছে। সেখানেই ফিটিংয়ের কাজ শুরু হবে। অবকাঠামোলো ফিটিং হওয়ার পর জাহাজে করে নিয়ে সরাসারি স্থাপন করা হবে। ডিসেম্বরের অন্তত দুটিটি স্প্যান পরিমাণ সেতু দৃশ্যমান হবে।
 
 
ইত্তেফাক/ইউবি