নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের খাশিকোনা গ্রামে আজ বুধবার সন্ধ্যায় অটোরিক্সা চাপায় শ্রাবন্তী (৮) নামের এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, খাশিকোনা গ্রামের মুখলেছ মিয়ার কন্যা খাশিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্রী শ্রাবন্তী বান্ধবীদের সঙ্গে খেলা করে বুধবার সন্ধ্যায় বাড়ী ফিরছিল। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিক্সা তাকে চাপা দেয়। শ্রাবন্তী ঘটনাস্থলে মারা যায়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেমুজ্জামান অটোরিক্সা চাপায় শিশু শ্রাবন্তীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএন