চট্টগ্রামের আমবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে

 
চট্টগ্রাম নগরীর খুলশীথানাধীন আমবাগান বস্তির আগুন নিয়ন্তণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বুধবার রাত আটটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে।