ফেনীতে বাসচাপায় ২ যুবক নিহত

ফেনীর দাগনভূইয়ায় বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন।
 
বুধবার সন্ধ্যায় উপজেলার দুদমুখা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়পুর এলাকার বেলাল হোসেনের ছেলে নজরুল ইসলাম জুয়েল (২৮) ও তোফাজ্জল হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী এবায়দুল্লাহ (২৯)।
 
দাগনভূইয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজীম জানান, বুধবার বিকালে দাগনভূইয়া থেকে ছয়টি মোটরসাইকেলে করে কয়েকজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর পর্যটন এলাকা দেখতে যায়। পথে দুদমুখা বাজার এলাকায় ঢাকাগামী ড্রিম লাইন পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/ইউবি